রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের জনগণ: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১২:৫৮ পিএম  আপডেট: ০৬.১০.২০২৫ ১:১১ পিএম  (ভিজিট : ১৪৮)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি কখনোই নিজেকে ‘জুলাই গণ—আন্দোলনের’ মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না। এই আন্দোলন ছিল দেশের গণতন্ত্রকামী সাধারণ মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়।

বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমান এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে নিজেকে কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।’

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, জুলাই গণ—আন্দোলনের সময় তাঁর সক্রিয় ভূমিকা এবং দলীয় নেতাকর্মীদের তাঁকে “মাস্টারমাইন্ড” বলার বিষয়টি নিয়ে তিনি কী ভাবেন।
উত্তরে তিনি বলেন, ‘এই ৫ আগস্টের আন্দোলন, যা ‘জুলাই আন্দোলন’ হিসেবে পরিচিত, তা কোনো ব্যক্তি বা সংগঠনের একক উদ্যোগ ছিল না। এটি বহু বছর ধরে সঞ্চিত ক্ষোভ ও বঞ্চনার প্রতিক্রিয়ায় জন্ম নিয়েছে।’

তারেক রহমান বলেন, ‘এই আন্দোলনে কেবল বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র, শিক্ষক, মাদরাসার ছাত্র, গৃহিণী, শ্রমিক, কৃষক, সিএনজিচালক, গার্মেন্টস কর্মী—সবাই ছিলেন। এমনকি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও প্রবাসী সাংবাদিকরাও এতে যুক্ত ছিলেন।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘কারো ভূমিকাকে ছোট করে দেখতে চাই না। এই আন্দোলন ছিল দল—মত—নির্বিশেষে সবার।’

তারেক রহমান দাবি করেন, ‘এই আন্দোলনের মূল চালিকাশক্তি ছিল দেশের সাধারণ মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং যাদের অধিকার বারবার হরণ করা হয়েছে।’



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝