রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিবিসি বাংলার একান্ত সাক্ষাৎকার
সময় চলে এসেছে, দ্রুতই ফিরবো: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১১:১৩ এএম  আপডেট: ০৬.১০.২০২৫ ২:৪৬ পিএম  (ভিজিট : ৯৯)
X

জনগণের বহুল প্রত্যাশিত নির্বাচনে জনগণের মাঝেই থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “সময় চলে এসেছে, দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব।

বিবিসি বাংলা দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিলেন। দীর্ঘ এই সাক্ষাৎকারের কথা গতকালই ফেসবুকে জানিয়েছিল বিবিসি বাংলা, যা আজ প্রকাশ করা হয়েছে।

সাক্ষাৎকারে তারেক রহমান আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে নিজ দলের অবস্থান তুলে ধরেছেন।

সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। পুরো সাক্ষাৎকারের প্রথম পর্ব আজ প্রকাশ করা হয়।

সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, “কিছু সংগত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশআল্লাহ দ্রুতই ফিরে আসব।”

কবে ফিরবেন— এই প্রশ্নে তিনি বলেন, “দ্রুতই মনে হয়। দ্রুতই ইনশাআল্লাহ।”

ফেরার প্রশ্নে তারেক রহমান আরো বলেন, “রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক, নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে। সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাআল্লাহ।”

এসময় নিরাপত্তা নিয়ে শঙ্কার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।”

তবে সব ছাড়িয়ে নির্বাচনের আগে দেশে ফিরে জনগণের সঙ্গে থাকার ব্যাকুল আশাই প্রকাশ পেয়েছে তারেক রহমানের পক্ষ থেকে।



আ.দৈ/ওফা



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝