রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ নির্বাচনের দিন গণভোটের সম্ভাবনা: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ১০৫)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট নেওয়া যেতে পারে। রোববার (৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই এবং সনদে কী থাকবে তা জনগণের কাছে উন্মুক্ত থাকবে। এই জনমতই চূড়ান্ত হবে এবং আগামী সংসদ গণভোটের ফলাফল মেনে চলবে।

তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার ফাইনাল স্টেজে আমরা পৌঁছেছি। মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অংশগ্রহণকারীরা একমত হয়েছেন।

তিনি উল্লেখ করেন, এ প্রক্রিয়ার অংশ হিসেবে জুলাই জাতীয় সনদ ২০২৫ অধ্যাদেশ জারি করা যেতে পারে। সালাহউদ্দিন আহমদ বলেন, নোট অব ডিসেন্ট থাকা বিষয়গুলি দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, ১০৬ অনুচ্ছেদের আওতায় বিচার বিভাগের পরামর্শ নেওয়ার দাবি থেকে বিএনপি সরে এসেছে এবং এখন তারা জুলাই জাতীয় সনদ ২০২৫ নামে অধ্যাদেশ জারি করার পর গণভোটের পক্ষে বলেও জানিয়েছেন বিএনপির এই নেতা।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝