রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আখের গুছিয়ে সরে যেতে চান অনেক উপদেষ্টা: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ১৩১)
X

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, সরকারের অনেক উপদেষ্টা ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করেছেন এবং নিজেদের ‘সেফ এক্সিট’ নিশ্চিত করার চেষ্টা করছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ তৈরি করেছেন। তারা মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনই তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে। অনেকে এখন সেই সম্পর্কের মাধ্যমেই নিজেদের সেফ এক্সিটের পথ খুঁজছেন।”

তিনি আরও বলেন, “যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা। সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া উচিত ছিল। আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর ওপর যে আস্থা রেখেছিলাম, সেখানে আমরা প্রতারিত হয়েছি।”

সাবেক এই উপদেষ্টা অভিযোগ করেন, “অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন, আবার কেউ কেউ গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সময় এলে আমরা তাদের নামও প্রকাশ করব।”

ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে বসানোর সিদ্ধান্ত ভুল ছিল কি না— এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না। প্রথম ছয় মাস সরকারকে উৎখাতের নানা প্রচেষ্টা চলেছিল, এখনো মাঝেমধ্যে সেই তৎপরতা দেখা যায়; ষড়যন্ত্র এখনো চলমান।”

তিনি আরও বলেন, “সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার না গড়ে যদি রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সঙ্গে ঐকমত্যে এসে জাতীয় সরকার গঠন করত, তাহলে এই আক্ষেপ থাকত না। ঐতিহাসিক ও সময়ের প্রয়োজনে ছাত্রদের কাঁধেই এই দায়ভার নিতে হয়েছিল।”

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝