রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমমনা দলগুলোর কাছে তালিকা চেয়েছে বিএনপি, ৫০টি আসন ছাড়ার ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:১৯ এএম   (ভিজিট : ১৬৩)
X

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের মিত্রদলগুলোকে ৫০টি আসন ছাড়তে পারে বিএনপি। এরইমধ্যে মিত্র দলগুলোর কাছে তাদের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের তালিকা চেয়েছে দলটি। ঢাকার দুই—তিনটি আসনও মিত্রদের জন্য ছাড়তে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।


নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করতে কাজ করছে বিএনপি। অক্টোবরের মধ্যেই দলের পাশাপাশি জোটের প্রার্থীও চূড়ান্ত করতে চায় দলটি। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথে থাকা মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টিও চূড়ান্ত করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের সাথে যারা অতীতে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে তাদের মধ্য থেকে বাছাই করা নেতাদের আমরা কিছু আসন ছেড়ে দেব। আমাদের সাথে তাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য চেষ্টা করব। আমরা জানি কোন নেতা কী ধরনের কাজ করেছে, কতটুকু কাজ করেছে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, যাদের সাথে জোট হবে তাদের সাথে আলাপ আলোচনা চলমান। আমরা জোটের কাছে আসনগুলো ছাড়ব, যেগুলো জিতিয়ে নিয়ে আসতে পারব বলে আশা রাখি। জোটের সাথে আলোচানা হচ্ছে, বিভিন্ন দল তো তাদের প্রস্তাব উপস্থাপন করেবেই।


যুগপৎ আন্দোলনে থাকা জোটের নেতারা জানান, ইতোমধ্যে তাদের নির্বাচনী এলাকায় কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপি হাইকমান্ড।

১২—দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, আমাদের জোটে অনেক ভালো প্রার্থী আছে। তাদের সম্পর্কে বিএনপিরও ভালো ধারণা আছে। ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ যারা যে এলাকায় নির্বাচন করতে ইচ্ছুক, তাদের এলাকায় কাজ করে যাওয়ার জন্য আমরা বলেছি।

ঢাকার দুই—তিনটি আসনও মিত্রদের জন্য ছাড়তে হতে পারে। জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়ী হলে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের মিত্রদের নিয়েই জাতীয় ঐকমত্যের সরকার গঠন করবে বিএনপি।


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝