বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
‘ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১:৫৪ পিএম   (ভিজিট : ১২০)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর আল—ফালাহ মিলনায়তনে দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। আল্লাহভীরু মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি। সবাই নয়, শিক্ষিত সমাজের একটি অংশ দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে।

জামায়াত আমির বলেন, একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, তা হাজার মানুষ মিলেও করতে পারে না।  তিনি বলেন, আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সঙ্গে তাদের কোরআন ও সুন্নাহর আলোকে জাতিকে পথ দেখাতে হবে।


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝