রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লেবার পার্টি ১০০ আসনে প্রার্থী দেবে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৮:৫২ পিএম  আপডেট: ০৩.১০.২০২৫ ৮:৫৪ পিএম  (ভিজিট : ৭৯)
X

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিচ্ছেন। এরইমধ্যে প্রাথমিক তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মোস্তাফিজুর রহমান ইরান।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, লেবার পার্টি আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জন্মলগ্ন থেকে রাজপথে লড়াই সংগ্রাম করছে। ২০২৬ সালের নির্বাচনে লেবার পার্টির একাধিক সদস্যকে জাতীয় সংসদে পাঠাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ২৪ অক্টোর ঢাকায় লেবার পার্টির বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হবে।

লেবার পার্টির নিবন্ধন প্রাপ্তিতে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, আমরা আনারস মার্কা নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া খাই খাই রাজনীতি ও লুটপাটের বিরুদ্ধে গণজাগরন তৈরিতে কাজ করব। লেবার পার্টি বিগত ১৭ বছরে ফ্যাসিবাদ ও জুলাই গণ-আন্দোলনের সম্মুখ সারির রাজনৈতিক দল। 

আমরা ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিলাম। পরে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে কাজ করছি। বর্তমানে লেবার পার্টি কোনো জোটে না থাকলেও সমমনা শক্তি হিসেবে বিএনপির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আমরা প্রাথমিকভাবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে প্রার্থী ঘোষণা করব। কোনো জোট বা সমন্বয় হলে লেবার পার্টির নির্বাহী কমিটি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
সভায় বিগত সময়ে লেবার পার্টির সাংগঠনিক কারণে বহিষ্কৃতদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, তাদের আলোচনার ভিত্তিতে পদায়ন করা হবে। লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গঠনতন্ত্র সংশোধনের কারণে বিশেষ কাউন্সিল অধিবেশন একত্রে আগামী ২৪ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুইঁ, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, মোহেব্বুল্লাহ আল মাহাদী, মহিলা সম্পাদক নাসিমা নাজনিন সরকার, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, প্রচার সম্পাদক মনির হোসেন খান, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, সৈয়দ মো. মিলন, শামিম আহমেদ, মো. মাসুদ আলম পাটোয়ারী ও নাজমুল ইসলাম মামুনসহ অন্যান্যরা।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝