রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনেকে শত কোটি টাকায় এমপি হতে চায়, ব্যবসা জন্য: হাসনাত
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৮:৪০ পিএম  আপডেট: ০৩.১০.২০২৫ ৮:৪২ পিএম  (ভিজিট : ৬৮)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অনেকে শত কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য। তাদের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা করা, জনগণের সেবা এবং দেশের উন্নয়ন তাদের লক্ষ্য নয়। শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, হাটবাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের ব্যবসা করার দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এলাকার উন্নয়ন। এলাকার উন্নয়নের জন্য যা করা দরকার আমরা তাই করব। সঠিকভাবে উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে ভোট চাইতে হয় না।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, নির্বাচনের নামে যারা ব্যবসার জন্য আসে তাদের চিহ্নিত করতে হবে। তাদের মতলব বুঝতে হবে। এসব ভোট ব্যবসায়ীদের ভোট দিলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন পাওয়া যাবে না। আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে।

হাসনাত অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে দেবিদ্বার উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছে। রাস্তাঘাটের করুণ অবস্থা, এখন আমরা মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছি।
জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের অনৈক্যের সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো মজা লুটে। আমরা যেন এলাকা ও নিজেদের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকি। এ সময় গণসংযোগে অংশগ্রহণ করেন দেবিদ্বার উপজেলা এনসিপি ও যুবশক্তির নেতারা।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝