রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রে পাহাড়ে অস্থিরতা তৈরি করা হচ্ছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১০২)
X

শারদীয় দুর্গাপূজা চলাকালে পাহাড়ে অস্থিতিশীলতা ‘জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। 

রিজভী বলেন, যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি, তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এত দিন রাজনৈতিক স্বার্থে দুর্গাপূজার উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করা হয়েছে। এখনও প্রচেষ্টা আছে সম্প্রীতি ভাঙার।

তিনি বলেন, দুর্গাপূজা নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছে। তিনি দেশটাকে তার বাপের মনে করতেন। কোনো একটি দেশ চেয়েছে, হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির নেতা-কর্মীরা সতর্ক আছেন, যাতে পূজা নির্বিঘ্নে শেষ হয়। পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এর জন্য হিন্দু-মুসলিম সবাই এক হয়ে সেই শপথ নিয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝