রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে: এ জেড এম জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ২:৩১ পিএম   (ভিজিট : ১১০)
X

আওয়ামী লীগকে নিঃশর্তভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।


আজ বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আজহার—শফিক ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ‘প্রবীণদের নিয়ে ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রমের বৈধতার বিষয়ে আইন—আদালত বা সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ। গণহত্যাকারী, গুম—খুনের সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে বিএনপি সোচ্চার।’


ডা. জাহিদ বলেন, ‘আওয়ামী লীগকে নিঃশর্তভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা করবে কি না সেই সিদ্ধান্ত জনগণ নেবে।’


তিনি আরও বলেন, ‘সব জেনারেশনের মধ্যে সমন্বয় ঘটাতে না পারলে টিকে থাকা সম্ভব হবে না। ৪৭ আর ৭১ থেকে শিক্ষা না নিলে ২৪—কেও ধরা রাখা সম্ভব হবে না।’ 



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝