আ’লীগ ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে প্রশ্ন শিবিরের
নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তীকালীন সরকারের বর্তামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আওয়ামী লীগ ইস্যুতে সাম্প্রতিক বক্তব্যে জাতির মনে প্রশ্ন জেগেছে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম । তিনি বলেছেন, কার চাপে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ধরনের বক্তব্য দিয়েছেন।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ প্রসঙ্গে নুরুল ইসলাম সাদ্দাম তার ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।’
অভ্যন্তরীণ সংস্কারে কেন এত মনোযোগী জামায়াত? এ প্রসঙ্গে নুরুল ইসলাম সাদ্দাম আজ মঙ্গলবার তার ফেসবুক পোস্টে আরো লেখেন, ফ্যাসিবাদীদের ন্যক্কারজনক চেহারা জাতির সামনে প্রকাশিত হওয়ার পরেও আওয়ামী লীগের কার্যক্রম পুনর্বাসনের চিন্তা অত্যন্ত দুঃখজনক।
তিনি প্রশ্ন রাখেন, ড. ইউনূস কার চাপে পড়ে এমন বক্তব্য দিচ্ছেন, তা জাতি জানতে চায়। তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের চিন্তা এ মাটিতে আর সফল হবে না, ইনশাআল্লাহ।
আজ. দৈ./কাশেম




















