রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চূড়ান্ত প্রার্থী তালিকা তারেক রহমানের হাতে, অক্টোবরেই অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৮ পিএম   (ভিজিট : ১৩৮)
X

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তের শেষ পর্যায়ে পৌঁছেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে এখন আসনভিত্তিক প্রার্থীদের তালিকা রয়েছে। অক্টোবরের মধ্যেই তিনি এটি স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২৪ ও ২৫ সেপ্টেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে টানা দুই দিন ধরে সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা ও ময়মনসিংহ জেলার প্রার্থীদের সাক্ষাৎকার নেন স্থায়ী কমিটির সদস্যরা। একই আসনে একাধিক প্রার্থীকে ডেকে মতামত নেওয়া হয় এবং সবাইকে জানানো হয়-চূড়ান্ত প্রার্থী যিনিই হোন, সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে।

বিএনপি নেতারা বলছেন, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, সাংগঠনিক ভূমিকা এবং জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়েই মনোনয়ন চূড়ান্ত করা হবে। একইসঙ্গে আন্দোলনে দীর্ঘদিনের মিত্র দলগুলোর যোগ্য প্রার্থীদেরও বিবেচনা করা হচ্ছে।

এরই মধ্যে বিএনপির মিত্র দলগুলোও নিজেদের প্রার্থী তালিকা প্রস্তুত করছে। এলডিপি এবং বাংলাদেশ জাতীয় পার্টিসহ শরিকরা বিএনপিকে প্রস্তাবিত তালিকা দেবে বলে জানিয়েছে।

স্থায়ী কমিটির এক সদস্যরা জানিয়েছেন, এবার প্রার্থী নির্ধারণে কোনো লুকোচুরি নেই। সঠিক সময়ে যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝