রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি ঘটনার তদন্তে দ্রুত দোষী চিহ্নিত করতে হবে: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ১০৪)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, খাগড়াছড়িতে বিক্ষোভ, সহিংসতা ও হতাততের ঘটনায় তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং একজন মেজরসহ আইনশৃঙ্খলা বাহিনীর আরও ১৫ জন সদস্য আহত হয়েছেন। এগুলো কিসের লক্ষণ? হঠাৎ করে পাহাড়ে এমন অস্থিরতার নেপথ্যে কারা আছে?

ডা. শফিকুর রহমান বলেন, অবিলম্বে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে এবং তাদের পেছনে কোনো ক্রীড়নক থাকলে তাকেও খুঁজে বের করতে হবে।

খাগড়াছড়ি অখণ্ড বাংলাদেশেরই অংশ উল্লেখ করে জামায়াত আমির আরও বলেন, জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অনস্বীকার্য দায়িত্ব। এ বিষয়ে যথাযথ দৃষ্টি দেওয়া এখন অত্যন্ত প্রয়োজন।

গতকাল রোববার গুইমারায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হন। পাশাপাশি মেজরসহ ১৩ সেনাসদস্য, তিন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হন।

এর আগে ২৩ সেপ্টেম্বর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর বাঙালি ও পাহাড়িদের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পুলিশের পাশাপাশি তিন প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পার্বত্য এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝