রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হিন্দুরা যেন নিরাপদ বোধ করে, তা নিশ্চিত করতে হবে সরকারকে: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৬ পিএম   (ভিজিট : ১২৮)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের অনেক দাবি রয়েছে। আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই তাদের দাবিপূরণে সহায়তা করবেন।

তাদের সঠিক মর্যাদা  নিশ্চিত করবেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে অনিরাপদ বোধ না করে সরকারকেই তা নিশ্চিত করতে হবে।  
রোববার ২৮ (সেপ্টেম্বর) সন্ধায় তিনি  ঢাকেশ্বরী মন্দির আসেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

শারদীয় দুর্গাপূজা-১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক আরও বলেন, আগামী নির্বাচনে সব সম্প্রদায়ের প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি। হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে পূজা উৎসব উদযাপন করতে পারে সেজন্য সরকারকে অনুরোধ জানাই। প্রতিটি পুজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে এনসিপির নেতাকর্মীরা।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝