রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দলীয় লোগো পাল্টালো জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪২ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৫ ৮:০৭ পিএম  (ভিজিট : ১৩৩)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন করা হয়েছে। আজ রবিবার দলটির আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সময় নতুন লোগোটি সামনে আসে।

তবে নতুন লোগোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি জামায়াত। আগামী কয়েক দিনের মধ্যে বিষয়টি প্রকাশ করা হতে পারে।

জানা গেছে, নতুন লোগোতে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি করা হয়েছে। সেখানে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে।

আজ সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে জাতীয় পতাকার আদলে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়। এরপর জামায়াতের লোগো নিয়ে আলোচনা শুরু হয়।

এর আগে ২০১৬ সালে দলীয় লোগো পরিবর্তন করে জামায়াত। আগের লোগোতে গম্ভুজের মধ্যে আল্লাহ শব্দের মাঝে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং নিচে লেখা ছিল আকিমুদ দ্বীন (দ্বীন কায়েম কর)। পরে ধূসরের মধ্যে সবুজ রঙের বৃত্ত রেখায় কালো রঙে বাংলাদেশ জামায়াতে ইসলাম লোগো ব্যবহার করা হতো।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সংবাদমাধ্যমকে বলেন, বেশ কয়েকটি লোগোর নকশা প্রাথমিকভাবে করা হয়েছে। কোন লোগোটি ব্যবহার করা হবে, তা চূড়ান্ত হয়নি। নির্বাহী পরিষদের আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে বিষয়টি সবাইকে জানানো হবে। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝