রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে,আর কোনো সংশয় নেই: মির্জা ফখরুল
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৫ ৬:৫৫ পিএম  (ভিজিট : ১০৯)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সংশয় নেই। তিনি বলেন, আমদের রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো রকমের সংশয় নেই। আমাদের মধ্যে এই আস্থা তৈরি হয়েছে, আগামী বছর ফেব্রুয়ারিতে  জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার ভাষণে ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে আরও জোরালো অবস্থান থাকা উচিত ছিল কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণে এটি খুবই জোরালো ছিল। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো সংশয় নেই। আমরা কনভিন্সড ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা অত্যন্ত খুশি এজন্য যে, প্রথমবারের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকে তিনি সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে জাতিসংঘে নিয়ে এসেছিলেন। সেখানে তার মূল উদ্দেশ্য ছিল জাতির যে ঐক্য সেটিকে প্রকাশ করা। যেটা ইউনিক একটা এফোর্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই প্রয়োজন। সেটার তিনি উদ্যোগ নিয়েছেন। সেজন্য আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের নেতা তারেক সেজন্য এটিকে সমর্থন করেছেন।’

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলেছি আমরা নিম্নকক্ষ পিআরের পক্ষে নই। আমরা ওপরের দিকেও পিআরের কথা বলিনি। তবে সেগুলো পরবর্তীতে আলোচনা করে সমস্যার সমাধান করা যেতে পারে।’

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝