বিএনপি নেতাদের সাথে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দল।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সূত্রে জানা গেছে।
সাক্ষাৎকালে বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
আ.দৈ/ওফা




















