রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দলভিত্তিক বৈষম্য: ফয়জুল করিম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৬ পিএম   (ভিজিট : ১২৪)
X

ফরিদপুর-১ নির্বাচনি এলাকায় বোয়ালমারীতে গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, প্রধান উপদেষ্টা বৈষম্য সৃষ্টি করেছেন।

 তিনি বলেন, ‘তিনি জাতিসংঘে কিছু দলকে নিয়ে সফর করেছেন। অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপমানিত করেছেন। এর মধ্য দিয়ে তিনি তার নিরপেক্ষতা হারিয়েছেন।’

আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে একথা বলেন তিনি। আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, ‘সরকার প্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন; জিরো পেয়েছেন।’

সৈয়দ ফয়জুল করিম আরও বলেন, ‘দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের খেয়ালখুশি মতো রিপোর্ট প্রকাশ করে প্রকৃত অর্থে মানুষের মতামত তুলে ধরেন না।’

গত ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে বিএনপি পাঁচবার ও আওয়ামী লীগ একবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন বলেও জানান তিনি।

এদেশের মানুষ ওই সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছেন। যে কারণে আজ সাধারণ জনতা আলেম-ওলামাদের পাশে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন যে কোন মূল্যে পিআর পদ্ধতিতে করতে হবে, এতে প্রত্যেকটা নাগরিকের ভোটের মর্যাদা থাকবে, প্রতিষ্ঠা পাবে ন্যায় বিচার, সকল বৈষম্য দূর হবে।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝