বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জামায়াতের মূল উদ্দেশ্য সেবা, ক্ষমতার জন্য নয়: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০১ পিএম   (ভিজিট : ৯৭)
X

অভ্যুত্থানের এক বছর পেরিয়েও দেশের রাজনীতিতে সক্রিয় অবস্থান বজায় রেখেছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতা নয়, সেবা হবে জামায়াতের মূল লক্ষ্য। দেশের শাসনে সুযোগ পেলেও তারা শাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চীনের পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি. ঝো পিংজিয়ান ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা জানানো হয়েছে।

সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর করতে এ আলোচনা হয়েছে। এছাড়াও নির্বাচনে দলটির প্রস্তুতির তথ্য চীনের প্রতিনিধিদলে জানানো হয়েছে। তিনি জানান, জামায়াত নির্বাচনমুখী দল হিসেবে অংশগ্রহণের জন্য প্রস্তুত।

ঝো পিংজিয়ান বলেন, চীন-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘমেয়াদী এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার হবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝