রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৫ ৭:৩৯ পিএম  (ভিজিট : ৭৪)
X

আওয়ামী লীগের দোসরদের সঙ্গে ‘বিএনপির কোনো আঁতাত নেই’ বলে মন্তব্য করে তাদের বিষয়ে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেছেন, দেশে-বিদেশে আওয়ামী লীগ ও এর সহযোগীরা বিচারহীনতার সুযোগ নিচ্ছে। এখনো ষড়যন্ত্র, নীলনকশা ও মাস্টারপ্ল্যান শেষ হয়নি। যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল, সহযোগিতা করছে, তারা যেন খোলস পাল্টাতে না পারে, সেদিকে নজর রাখতে হবে সবাইকে।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

এ দিন নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের নিয়ে সমাধি প্রাঙ্গণে যান তিনি। এ সময় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে, যেন জনগণ ধানের শীষে ভোট দেয়।

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, আওয়ামী লীগের দুর্নীতি ও অপকর্মের বিচার হলে এবং অন্তর্বর্তী সরকার দৃঢ়তা দেখালে নিউইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান প্রমুখ।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝