রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভোটে বাধা দেওয়ার জন্য আওয়ামী লীগ পরিকল্পিত প্রস্তুতি নিচ্ছে: জাপা মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪১ পিএম   (ভিজিট : ৬৪)
X

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে, তারা বাংলাদেশে ভোট বাধাদানের জন্য ব্যাপক প্রস্তুতি আস্তে আস্তে নিচ্ছে। নেওয়াটাই স্বাভাবিক কারণ তাদের ভোটের বাইরে রাখা হচ্ছে।’

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়েছে এ কথা বলেন জাপা মহাসচিব। অনেকে বলছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে তাদের ভোট জাতীয় পার্টি পাবে—এটি ভুল ধারণা বলে উল্লেখ করেছেন শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, ‘অনেকে আকাশে-বাতাসে যেটা বলছে, অন্যদল আমাদের ভোট দেবে, এ ক্ষেত্রে অনেক যদি-কিন্তুর ব্যাপার আছে। যদি দেশে একতরফা একটা ভোট হয়, আওয়ামী লীগ সেই ভোটটাকে দমন করবে। সে ভোটটাকে বাধা দেবে, আরেকটা দলকে ভোট দিয়ে কাস্টিং কেন বাড়াবে?’

বাংলাদেশে অতীতে যত একতরফা ভোট হয়েছে যারা ভোটে অংশগ্রহণ করেনি বা যাদের বাদ দেওয়া হয়েছে তারা ভোটদানে বিরত ছিল। ভোটকে বাধাদান করেছে বলে মন্তব্য করেন শামীম হায়দার পাটোয়ারী।

জাতীয় পার্টির শক্তি নিয়ে দলের মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টিকে এখনই অত শক্তিশালী মনে করি না। জাতীয় পার্টির নিজের সংগঠন গোছাতে হবে। আমাদের শক্তি বাড়াতে হবে, ভোট বাড়াতে হবে।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝