রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির কাছে ৩০ আসন চাওয়ার খবরটি অসত্য ও অমর্যাদাকর: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৫ পিএম   (ভিজিট : ১২৬)
X

‘৩০টি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’–এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’—এ প্রকাশিত সাক্ষাৎকারে জামায়াত সম্পর্কে মির্জা ফখরুলের এমন মন্তব্যকে ‘অসত্য ও প্রতিহিংসাপরায়ণ’বলে আখ্যা দিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে অধ্যাপক পরওয়ার বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে এমন সম্পূর্ণ অসত্য ও অমর্যাদাকর বক্তব্য আমরা প্রত্যাশা করি না। যদি এই বক্তব্য তার হয়ে থাকে, তাহলে আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

বিবৃতিতে জামায়াত নেতা প্রশ্ন তোলেন, জামায়াত যদি ৩০টি আসন চেয়ে থাকে, তাহলে কার কাছে এই দাবি করা হয়েছিল, তার প্রমাণ যেন জাতির কাছে উপস্থাপন করা হয়। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান সময়ে কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে দূরতম কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, যদি মির্জা ফখরুল তার বক্তব্যের সপক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হন, তাহলে জনগণের সামনে তার দুঃখ প্রকাশ করা উচিত।

মির্জা ফখরুলের বক্তব্যের ভাষা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অধ্যাপক পরওয়ার বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন, তার বিচারের ভার জনগণের আদালতের ওপর ছেড়ে দিলাম।’

তিনি বলেন, জামায়াতের রাজনীতি দেশ ও জনগণের কল্যাণের জন্য, এবং তাদের চূড়ান্ত লক্ষ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য তিনি মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝