রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মনোনয়নের ব্যাপারে কাউকে সবুজ সংকেত দেয়া হয়নি
কিছু চক্র পতিত ফ্যাসিস্টকে প্রতিষ্ঠিত করার মিশনে নেমেছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৮ পিএম   (ভিজিট : ৭৮)
X

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিস্ট, স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে সুনির্দিষ্ট মিশন নিয়ে মাঠে নেমেছে কিছু চক্র। অন্তর্বর্তী সরকার যখন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে, ঠিক তখনই কিছু রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে মাঠে নেমেছে।

আজ মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় রিজভী বলেন, কিছু মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক খবর প্রচার করছে। আগামী সংসদ নির্বাচনে বিএনপির সবুজ সংকেত পেয়েছে এমন নিউজ প্রকাশ করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে।

তিনি বলেন, বিএনপি এখনো পর্যন্ত মনোনয়নের ব্যাপারে কাউকে সবুজ সংকেত দেইনি। নিজ নিজ এলাকায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে নির্দেশ দিয়েছেন। তফশিল ঘোষণার পর দলের পার্লামেন্টারিয়ান বোর্ড যাচাই—বাছাই করে সৎ যোগ্য জনগণের কাছে গ্রহণযোগ্য এবং দেশপ্রেমিক ব্যক্তিদেরকেই মনোনয়ন দেবে। তাই পত্রপত্রিকার প্রকাশিত খবর দেখে বিভ্রান্তিতে ভোগার সুযোগ নেই।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, ইতিমধ্যে দলের নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন দেশনায়ক তারেক রহমান।বিএনপি জনগণের দল, জনগণই বিএনপি'র আদর্শিক শক্তি। তাই জনগণের ভালোবাসা অর্জনের জন্য দ্বারে দ্বারে যেতে বলেছেন তারেক রহমান। দলের ৩১ দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন।জনগণ বিরক্ত হয় এমন কোন কাজ না করতে নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝