রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৫০ আসনে জয়ী হবে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২১ পিএম   (ভিজিট : ৮৬)
X

আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমপক্ষে ১৫০ আসনে জয় পাবে বলে দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।

তিনি বলেন, নির্বাচন নিয়ে আমরা যেসব সার্ভে করেছি তাতে দেখেছি সারাদেশে কমপক্ষে ১৫০টি আসনে জয় পাবে এনসিপি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা সবসময়ই আমাদের প্রতীক হিসেবে শাপলা, লাল শাপলা বা সাদা শাপলার দাবি জানিয়েছি। আশা করছি আমার আমাদের কাঙ্ক্ষিত প্রতীক পাবো। এর ব্যতয় হলে আমরা আবারও আপনাদের সামনে আসবো এবং আমাদের পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানাবো।  

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝