সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘দরদ’ মুক্তিতে বাধা রইলো না আর
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৮:১২ পিএম  আপডেট: ০৮.১০.২০২৪ ৮:১৮ পিএম  (ভিজিট : ২৭৯)
X

শাকিব খানের আসন্ন ছবি ‘দরদ’ মুক্তি পেতে থাকল না আর বাধা; আর মাত্র অল্প কয়েকদিনের অপেক্ষা। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয়েছে ছবিটি। বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন নিজে। একইসঙ্গে ‘দরদ’ মুক্তির তারিখও জানিয়ে দিয়েছেন নির্মাতা। 

মুক্তির অনুমতি পাওয়ায় খুশি ছবিটির পরিচালক অনন্য মামুন। এর আগে জানান, ‘প্রচার শুরু হয়েছে। দু-এক দিনের মুক্তির দিনক্ষণও জানিয়ে দেব। ছবিটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে।’

এরপর মঙ্গলবার বিকেলে সামাজিক মাধ্যমে ‘দরদ’র মুক্তির তারিখ জানিয়ে নির্মাতা লেখেন, ‘অপেক্ষার শেষ! মোস্ট ওয়ান্টেড দুলু মিয়া আসছে, বিশ্বব্যাপী ১৫ নভেম্বর।’

এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, ‘কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই ‘দরদ’ পাস করেছে। এটি প্রেমের ছবি, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো ছবি বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।’

অন্যদিকে শাকিব খানের ফেসবুক পেজ থেকে সন্ধ্যায় কয়েকটি লুকের একটি ছবি কোলাজ পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘দরদ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে ...।’
'দরদ'
সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। সেখানে শাকিবের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব-সোনাল ছাড়াও আছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝