রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দোষ শুধু জাপার নয়, বিএনপি-জামায়াতও জড়িত: আনিসুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম  আপডেট: ২০.০৯.২০২৫ ৮:৩৫ পিএম  (ভিজিট : ১০৭)
X

জাতীয় পার্টিকে যে দোষ দেওয়া হচ্ছে, বিএনপি-জামায়াতও এই দোষের ভাগীদার বলে মন্তব্য করেছন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গুলশানের হাওলাদার টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনসহ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ২০১৪ সালে নির্বাচিত সরকারকে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল বৈধতা দিয়েছে। আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেওয়ার যে দোষ জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে, বিএনপি-জামায়াত সেই দোষের ভাগীদার বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ’১৪ সনে আমরা যে নির্বাচন করেছি সেটা ২০০৮ সালের একটা বৈধ নির্বাচিত সরকারের অধীনে। বিএনপি ও জামায়াত সেই সংসদে থাকতেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।

জাপার এই নেতা বলেন, ২০১৪ সালের নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার, সিটি করপোরেশন থেকে আরম্ভ করে উপজেলা, প্রত্যেকটা নির্বাচন আপনারা করেছেন। আপনারা প্রত্যেকেই করেছেন। তাহলে বৈধতা আমরা দিয়েছি ’১৪ সালের নির্বাচিত সরকারকে?

তিনি আরও বলেন. ’১৪ সালের নির্বাচিত সরকারের অধীনে আপনারা নির্বাচন করেছিলেন এবং তাকে বৈধতা দিয়েছিলেন। তাহলে ২০১৮ সালে কেন তাদের অধীনে নির্বাচন করলেন? সব পার্টি এবং বিএনপির যে নেতারা নির্বাচিত হয়েছিল, তারা তো সংসদ বর্জন করেননি। তারা সেই সংসদে ছিলেন… যে দোষ আমাদের ওপর চাপানো হচ্ছে, সেই দোষের বড় অংশের দায়ও আপনারাই ভাগ করেছেন।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝