রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দলীয় এজেন্ডার কারণে গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা যাবে না: সাইফুল হক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫১ পিএম   (ভিজিট : ১৪৭)
X

কোনো পক্ষের দলীয় এজেন্ডার কারণে গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়াও দলীয় এজেন্ডা চাপিয়ে দিতে গিয়ে সংস্কার প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্টন মোড়ে ঢাকা মহানগর কমিটির সমাবেশ ও পদযাত্রায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

সাইফুল হক বলেন, ‘আগামী নির্বাচনের আগে মানুষ অন্তত বিচার ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়। কিন্তু অন্তর্বর্তী সরকারের কয়েকজন শুধু বড় বড় কথা বলছেন, বাস্তবে কোনো অগ্রগতি নেই।’ জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াও আলোচনার টেবিলে সীমাবদ্ধ রয়ে গেছে বলেও মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন যদি ব্যাহত হয় তবে দেশের ভঙ্গুর অবস্থা আরও খারাপ হবে। সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে রূপ নেবে। তাই রাজনৈতিক প্রতিযোগিতাকে রাজপথে নামানো যাবে না।’

ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, ‘পিআর কার্যকর না হলে নির্বাচন হতে দেব না’ এ ধরনের কথা শেখ হাসিনার মতো স্বৈরাচারী কথারই প্রতিধ্বনি।’


আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝