রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চুপিসারে বাগদান সেরে সৌদি উড়াল এনসিপি নেতা হান্নান মাসউদের
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫০ এএম  আপডেট: ২০.০৯.২০২৫ ১০:৫৮ এএম  (ভিজিট : ১৭০)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। তিনি নীরবভাবেই সেরে ফেলেছেন বাগদান।

বাগদান সম্পন্ন হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মাসউদ—জেদনীর আনুষ্ঠানিক বাগদান অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে হান্নান মাসউদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তীতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হন। সেখানে সপ্তাহখানেক অবস্থান শেষে তিনি পবিত্র ওমরা সম্পন্ন করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষীপুরের বাসিন্দা। তিনি বর্তমানে বাগছাসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) এবং সংগঠনের মিডিয়া সেলের সহ—সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝