সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ
ফরিদপুরে শহীদ ৮পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আমরা বিএনপি পরিবারের
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৫:৩৯ পিএম   (ভিজিট : ২৯৬)
X

ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ফরিদপুর জেলার শহীদ ৮পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এ উপলক্ষে মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে শহরের কাঠপট্টিতে জেলা বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রস্তুতি বিষয়ক সম্পাদক আশরাফউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক মো. আতিকুর রহমান রুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবির, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কেন্দ্রীয় কৃষকদলের সহ সভাপতি,  সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম ও মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি,  সাবেক যুবদলের সভাপতি রাশিদুল ইসলাম লিটন প্রমুখ।

বিএনপির সহ-প্রস্তুতি বিষয়ক সম্পাদক আশরাফউদ্দিন তার বক্তব্য নির্বাচন কমিশন সংস্কার ও  অন্তবর্তিকালিন সরকারের নিকট নির্বাচনের দাবি জানায়। তারেক রহমান বিএনপি কে মানবিক বিএনপি হিসাবে গড়ে তুলতে চাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সনাতন ধর্মাবলীর দূর্গা পুজা মন্ডপ গুলোতে নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকার আহবান জানান তিনি। 

আওয়ামী দুঃশাসন থেকে বের হতে নিহত শহীদদের অবদান সবচেয়ে বেশি। তাই বিএনপির পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের সব ধরনের সহযোগীতা করে যাবে।

এসময়  সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ছাত্র আন্দোলনে নিহত ফরিদপুর জেলার ৮ শহীদ পরিবারের প্রতিনিধিদের হাতে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন অতিথিবৃন্দ।

আ. দৈনিক/ কাশেম /রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝