রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে: দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৫ ৬:২৯ পিএম  (ভিজিট : ৬২)
X

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের এক বিএনপির পথসভায় এসব কথা বলেন তিনি।

দুদু বলেন, আওয়ামী লীগ নানা ভাবে বিএনপি ও দলের নেতাকর্মীদের ওপর গত ১৬ বছর ধরে যে নির্যাতন করেছে, সেভাবেই তারা এখনও ষড়যন্ত্র করছে। এই দেশি—বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, থাকতে হবে ঐক্যবদ্ধ।

বিএনপিকে ক্ষমতায় আনতে নেতা—কর্মীদের তাগাদা দেন। বলেন, আগামীর নির্বাচনে বিএনপিকে জয়লাভ করাতে হবে। ধানের শীষকে জয়লাভ করাতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এর কোনো বিকল্প নেই।


আ.দৈ/ ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝