রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শ‍্যামলীতে আ'লীগের ঝটিকা মিছিল আটক ৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৫ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৫ ৪:১৮ পিএম  (ভিজিট : ১৩৭)
X

ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও রাজধানীর শ্যামলীতে ঝটিকা মিছিল করেছে ওই দলের লোকজন। মিছিলকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনানো হয়েছে। শেরেবাংলা নগর থানা পুলিশ ধাওয়া করে মিছিল থেকে ৬ জনকে আটক করেছে। 

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭০ থেকে ৮০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক।

ওসি গণমাধ্যমকে বলেন,  আজ সকালে কয়েকজন লোক এক জায়গায় জড়ো হলে পুলিশ তাদের চার্জ করার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের মধ্য থেকে কয়েকজনকে ধরা হলে আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এসময় পুলিশ হাতেনাতে একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ ৬ জনকে আটক করে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে শ্যামলীর শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতাল পর্যন্ত একটি মিছিল বের করার চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৬ জনকে হাতেনাতে ধরে ফেলে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝