রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও জাকসুতে পরাজিত শক্তির ভোটে একটি দল বিজয়ী: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৫ ৮:৪৫ পিএম  (ভিজিট : ১১০)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পরাজিত পক্ষের ভোটে এক দল জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মনে করেন, রাজনৈতিক অঙ্গনে এ সাফল্য ভবিষ্যতে তাদের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও মন্তব্য করেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আসলে একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যানের অংশ।

অনুষ্ঠান শেষে রুহুল কবির রিজভী হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ও ক্যান্সার আক্রান্ত মাওলানা এনামুল হাসান ফারুকীর হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তুলে দেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝