রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংগীতশিল্পী ফরিদার মৃত্যুতে তারেক ও ফখরুলের শোক
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৩ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৫ ২:২৫ পিএম  (ভিজিট : ১০৭)
X

কৃতিমান সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 

গতকাল শনিবার দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদা পারভীন শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

এদিকে গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতেই গণমাধ্যমে পাঠানো বার্তায় তারা এ শোক জানান। তারা বলেন, ‘ফরিদা পারভীন ছিলেন লালন সংগীতের জীবন্ত কণ্ঠ। তার অসাধারণ কণ্ঠে লালন গীতি শুধু সংগীতের মাধুর্যই নয়, বরং মানবতা, সাম্য, ভালোবাসা ও সত্যের বাণী হয়ে মানুষের অন্তরে গভীরভাবে অনুরণিত হয়েছে।

বিএনপি নেতারা আরও বলেন, তার মৃত্যুতে জাতি এক মহান গুণী শিল্পীকে হারালো। বাংলা সংগীতে এই শূন্যতা পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় ফরিদা পারভীনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গন ও অসংখ্য ভক্ত-শ্রোতার প্রতি সমবেদনা প্রকাশ করেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝