নুরের চিকিৎসা ও হামলার বিচারে আন্তরিক নয় সরকার: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপিত ও ডকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসা এবং হামলার বিচার নিয়ে সরকার টালবাবহানা করছে। নুরের সুচিকিৎসা ও হামলাকারীদের দ্রুত বিচারে সরকার আন্তরিক নয়।
তিনি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি তার নুরের ওপর হামলার বিচার করা না হয়,তাহলে সচিবালয় ও যমুনা ভবন ঘেরাও করা হবে।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলের বাগান গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এ হুশিয়ারি উচ্চারণ করেন। এসময় নুরের স্বাস্থ্যের বিষয়ে সর্বশেষ অবস্থাও জানান তিনি। সংবাদ সম্মলনে দলটির সিনিয়র সহসভাপতি ফারুক হাসানও উপস্থিত ছিলেন।
রাশেদ খান বলেন , রোববার তার চিকিৎসা শেষে রিলিজ নেয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অবস্থা এখনো ঝুঁকিমুক্ত নয়। তাই তাকে রিলিজ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ।
রাশেদ খান অভিযোগ করেন, সরকার প্রধান নিজেই ঘোষণা দিয়েছিলেন, নুরকে উন্নত চিকিৎসার জন্য সিংগাপুর নেওয়া হবে। কিন্তু ঘটনার সতের দিন পেরিয়ে গেলেও এখনো সেটি করা হয়িন। চিকিৎসার নামে সরকারের এই প্রতারণামূলক আচরণকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা দলের তরফ থেকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করব।
ফারুক হাসান বলেন, নুরের ওপর হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে ফাঁস হয়ে যেতে পারে এই আশঙ্কায় তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করছ না সরকার। সরকারের দয়া-দাক্ষিণ্য ও চিকিৎসার নামে প্রতারণাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
২৯ আগস্ট গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আ. দৈ./কাশেম/ খোকন




















