রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত কোনো ইসলামী দল নয়, এটা রাজনৈতিক দল : খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৪ পিএম   (ভিজিট : ১১৩)
X

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এ কথা ঠিক নয়। আমরা মনে করি, জামায়াত একটা ইসলামী দল, কিন্তু এটা কোনো ইসলামী দল নয়। তারা রাজনৈতিক দল, শুধু নামটা ব্যবহার করে ইসলাম।’

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পৌর সদরের নিজ বাসভবন মারুফ ভিলায় দাউদকান্দি পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়সভায় প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। ড. মোশাররফ হোসেন বলেন, ‘আগের সরকার ছিল ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার। তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের যে অর্জন ছিল, তা ধ্বংস করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল। এই স্বৈরাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা বিএনপি গত ১৫ বছর থেকে আন্দোলন করেছি।

তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণ-অভ্যুথানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা স্বেচ্ছায় পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে।’

উপজেলা পৌর বিএনপির সদস্যসচিব কাউছার আলম সরকারের সঞ্চালনায় ও আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম সামছুল হক, সাবেক কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার প্রমুখ।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝