রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সব হলের ভোট গণনা শেষ হয়নি , চূড়ান্ত ফলাফল সন্ধ্যায়
জাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানল এগিয়ে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩২ পিএম  আপডেট: ১২.০৯.২০২৫ ২:৩৬ পিএম  (ভিজিট : ৯৮)
X

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সহসভাপতি (ভিপি) প্রার্থী আরিফ উল্লাহ,  সাধারণ সম্পাদক জিএস প্রার্থী মাজহারুল ইসলামসহ এই প্যানেলের সদস্যরা অনেক এগিয়ে রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।  জাকসুর নির্বাচনে ২১ হলেই ইসলামী ছাত্র শিবিরের প্যানেল এগিয়ে রয়েছে। তবে এখনো সব হলের ভোট গণনা শেষ হয়নি।  

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৭টি কেন্দ্রের ভোট গণনা শেষ করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।  তবে সব হলের ভোট গননা শেষে ফলাফল গোষণা করতে আরো সময় লাগবে।

এদিকে নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী গণমাধ্যমকে বলেন, ‘দুটি টেবিলে নির্বাচন কর্মকর্তা ভোট গণনা করছেন। এখনো চারটি কেন্দ্রের গণনা বাকি। সেগুলো শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেওয়া যাবে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়।  ম্যানুয়ালি ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। ওইদিন সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকে কেন্দ্র করা হয়। ২১ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন।

যদিও অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোটগ্রহণের সময় শেষ হওয়ার আগে নির্বাচন বর্জন করে ছাত্রদল-সমর্থিত প্যানেল। আরও চারটি প্যানেল ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

আ. দৈ. কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝