রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজ ঐকমত্য কমিশনে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক নেতাদের বৈঠক
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ এএম  আপডেট: ১১.০৯.২০২৫ ১১:১০ এএম  (ভিজিট : ৯১)
X

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ।  সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠেয় এই আলোচনায় ৩০টি রাজনৈতিক দল-জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের দেওয়া মতামত নিয়ে আলোচনা হবে।  বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর দেওয়া প্রস্তাব ও আপত্তি নিয়েও আলোচনা হবে। এছাড়া, সনদের চূড়ান্ত রূপ নির্ধারণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে আইনি, সাংবিধানিক ও রাজনৈতিক দিক নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

এদিকে, সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কে বিশেষজ্ঞদের দেওয়া মতামত পুনরায় পর্যালোচনায় গতকাল বুধবার বৈঠক করেছে ঐকমত্য কমিশন। সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের দেওয়া মতামত ও পরামর্শসমূহ আবারও পর্যালোচনা করা হয়। একইসঙ্গে এবিষয়ে দলগুলোর দেওয়া মতামতও পুনরায় পর্যালোচনা করে কমিশন। বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝