রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জামায়াতের আমিরের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৫ পিএম  আপডেট: ১০.০৯.২০২৫ ৫:৫৮ পিএম  (ভিজিট : ১৪১)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে তিনি বিবৃতিতে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটে অংশগ্রহণ করেছে। নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আশা করি, তারা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে।

বিবৃতিতে শফিকুর রহমান প্রয়াত চ্যানেল এস সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেছেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝