রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার এনসিপি থেকে পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৭৩)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। তারা হলেন মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ, যিনি যুগ্ম মুখ্য সংগঠক পদে ছিলেন, এবং মেজর (অব.) মো. সালাউদ্দিন, যিনি ছিলেন কেন্দ্রীয় সদস্য। 

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানান তারা। এর আগে তারা দুজনই এনসিপির আহবায়ক বরাবর তাদের পদত্যাগ পত্র জমা দেন।

সংবাদ সম্মেলনে মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘গাজীপুর-৩ আসন নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। এ কারণে এনসিপি দলে আমার নাম আসে। তবে জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাব।’

পদত্যাগের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও প্রাক্তন সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। যা নিয়ে একাধিকবার দলের সিনিয়র নেতৃত্বকে অবহিত করলেও এর কোনো সুরাহা মিলেনি। ’

পাশাপাশি নিজস্ব বলয়ের বাইরে গিয়ে এনসিপি কাউকে বিশ্বাস করতে পারার মানসিকতা রাখে না বলেও অভিযোগ তাদের।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝