রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু নির্বাচন: নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫১ এএম   (ভিজিট : ১০২)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল যেমনি হোক না কেন নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছে জামায়েতে ইসলামী। দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ফলাফল যাই হোক, বিজয়ী হলেও কোনো ধরনের শ্লোগান বা মিছিল করা যাবে না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে দেলোয়ার হোসেন এই নির্দেশনা দেন।
জামায়াত নেতা দেলোয়ার হোসেন বলেন, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। তবে বিজয়ী হলেও মিছিল করা যাবে না, শ্লোগানও দেওয়া যাবে না।

আমাদের কেন্দ্রীয় নির্দেশনা খুব স্পষ্ট। ফলাফল হওয়ার পর যখন দায়িত্বশীলদের পক্ষ থেকে এই জায়গা ছেড়ে দিতে বলা হবে, তখন নীরবে চলে যেতে হবে। আমরা শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। কেউ হট্টগোল করবেন না, কারও সঙ্গে উত্তেজনায় যাবেন না। আসুন, একসাথে সকল দলমতের মানুষ সহাবস্থান করি।

তিনি সবাইকে আহ্বান জানান শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত রাখতে এবং ফলাফল ঘোষণা হওয়ার পর নির্দেশনা অনুযায়ী নীরবে স্থান ত্যাগ করতে। এটা কেবল একটি নির্বাচনী লড়াই নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ। তাই দায়িত্বশীল আচরণ করতে হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝