রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন ও জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১২ পিএম   (ভিজিট : ১০৬)
X

বাংলাদেশে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সৌজন্য সাক্ষাৎ করেছে গণঅধিকার পরিষদ।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকার মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং বিকেল ৩টা ৩০ মিনিটে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেন তারা।

বৈঠকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। এসময় তার সঙ্গে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য অ্যাড. মো. খালিদ হোসেন।

এসময় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টেয়ার্ট উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিকাল সাড়ে ৩টায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এ সময় আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝