রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আ'লীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০২ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৫ ৫:০৪ পিএম  (ভিজিট : ১০১)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও গতকাল হঠাৎ  রাজধানীতে আওয়ামী লীগের মিছিল করেছে।  ফলে তাদের মিছিল-মিটিংয়ের প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে বনানী থানা ছাত্রদল।
৬ সেপ্টেম্বর বিকেলে বনানী এলাকায় এ মিছিল হয়। এতে নেতৃত্ব দেন বনানী থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান আশিক।

মিছিল থেকে নেতারা বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো গণতন্ত্র ধ্বংস করেছে। সরকারবিরোধী আন্দোলনকে দমন করার জন্য তারা ফ্যাসিস্ট কায়দায় দেশ শাসন করেছে। আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বনানী থানা ছাত্রদলের সিনিয়র নেতা রাকিব রায়হান, মো. মেহেদী হাসান রাজু, মো. মাহমুদ হাসান রিফাত, ১৯ নম্বর ওয়ার্ডের ছাত্রনেতা আবুবক্কর ছিদ্দিক হৃদয়, মো. রহমত, মো. রনি ও মো. আনোয়ারসহ ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।
আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝