রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অভিযোগ মল্লিকার
মধ্যরাতে ঘরের কড়া নাড়তেন ছবির নায়ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৭:৫১ পিএম   (ভিজিট : ২২০)
X

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। এক সময় বলিউডের ইমরান হাশমির সঙ্গে তার রসায়ন আলোড়ন ফেলেছিল। গত কয়েক বছর বলিউড থেকে কিছুটা দূরেই ছিলেন। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর কামব্যাক করেন মল্লিকা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

মল্লিকার অভিযোগ, এক সহ-অভিনেতা তাকে যৌন হেনস্তা করেছিলেন। অতীতের কথা স্মরণ করে তুলে ধরলেন সেই ভয়াবহ ঘটনা। দুবাইয়ে একটি ছবির শ্যুটিংয়ের সময় এ ঘটনা ঘটেছিল বলে জানান অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে মল্লিকা বলেছেন, একটা ঘটনা বলি। দুবাইয়ে একটি বড় মাপের ছবির শ্যুটিং করছিলাম। একাধিক বড় তারকা ছিলেন ছবিতে। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। দর্শকের ছবিটি পছন্দ হয়েছিল। আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম।

এরপরই এক বিস্ফোরক দাবি করেন মল্লিকা। বলেন, ‘দুবাইয়ের হোটেলে রোজ রাত ১২টায় আমার ঘরে এসে কড়া নাড়তেন ছবির নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম, দরজাটা বোধহয় ভেঙেই গেল। ওই নায়ক আমার শয়নকক্ষে আসতে চাইতেন। আমি জানতাম, এটা আমি কখনওই হতে দেব না। এরপরে ওই নায়ক আর আমার সঙ্গে কোনও কাজ করেননি।’
মল্লিকা সেই অভিনেতার নাম উল্লেখ করেননি। কিন্তু তার এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ছবির বর্ণনার ওপর নেটজেনরা অনুমান করছেন, ২০০৭-এর ছবি ‘ওয়েলকাম’ এর কথা বলেছেন অভিনেত্রী। সেখানে মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তাই নেটাগরিকের প্রশ্ন, অভিনেত্রী কি নাম উল্লেখ না করে অক্ষয়ের দিকেই আঙুল তুললেন?


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝