রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কাল শুক্রবার সর্বদলীয় সংহতি সমাবেশের ডাক গণঅধিকার পরিষদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৮ পিএম   (ভিজিট : ১৫১)
X

দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশ ডেকেছে গণঅধিকার পরিষদ।

আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায় সংগঠনটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (২৯ আগস্ট) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সংবাদ সম্মেলন করার সময় শান্তিপূর্ণ সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর বর্বরোচিতভাবে হামলা করা হয়।

সেই সঙ্গে দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। এই ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়, অনেকের অবস্থা গুরুতর। সরকারের পক্ষ থেকে বিচারের আশ্বাস দিলেও হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকার পরেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় গণঅধিকার পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারির যোদ্ধা হিসেবে অবদান রেখেছেন। জুলাই অভ্যুত্থানের পরও তার মতো নেতার ওপর এমন নির্মম হামলা চালানো হয়েছে, যা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়।

এটি কেবল গণঅধিকার পরিষদের ওপর নয়, বরং সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা। গণঅধিকার পরিষদ মনে করে এই হামলার পেছনে আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করার চক্রান্ত।

এতে বলা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামীকাল (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

গণঅধিকার পরিষদের সব নেতাকর্মী, সমর্থক এবং গণতন্ত্রকামী জনগণকে সর্বদলীয় সংহতি সমাবেশে অংশগ্রহণ করে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানানো হচ্ছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝