রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চায় ইসলামী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১২৮)
X

ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ। 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, একইসঙ্গে আমরা জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমও নিষিদ্ধ চেয়েছি।’তিনি আরো বলেন, ‘গত ৫৩ বছরে জনমতের প্রতিফলন হয়নি।

যেই লাউ সেই কদু করে ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচন করলে জনমতের প্রতিফলন হবে না।’
দেশের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে, কোনো উন্নতি হয়নি দাবি করে অধ্যাপক আশরাফ বলেন, বৈঠকে এ নিয়েও কথা হয়েছে। সংস্কার ও বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও তার দল মনে করে।

অধ্যাপক আশরাফ বলেন, ‘প্রধান উপদেষ্টা বিষয়টি নিজে নোট করেছেন।তিনি বলেছেন, একটি অপশক্তি সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝