রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৮ পিএম   (ভিজিট : ১৯০)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) নেতা আব্দুর রহিমকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৪৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে তার।

দলীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম জেলা এনসিপির কার্যকরী সদস্য। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন। ভিডিওতে রহিমকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় স্থানীয় একটি রেস্টুরেন্টে দেখা যায়। এই ঘটনার বিষয় রহিম প্রথম সাংবাদিকদের কাছে দাবি করেন, ভিডিওতে যাকে দেখা গেছে তিনি তার স্ত্রী। পরে গণমাধ্যমকর্মীরা রেস্টুরেন্টে থাকা ওই নারীর পরিচয় শনাক্ত করেছেন। এরপর রহিম তার স্ত্রী নয় বলে স্বীকার করেছেন।

তিনি দাবি করেন, তার ভুল হয়েছে এবং সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করেন। ভিডিওতে থাকা নারীর বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া গেছে। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে তিনি রহিমের স্ত্রী না।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। জেলা শহরের রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে তীব্র সমালোচনা চলছে। অনেকেই এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, আমরা এ ঘটনায় বিচলিত। একদিকে যেমন ব্যক্তিগত গোপনীয়তা জনসম্মুখে প্রকাশের এই প্রবণতা হতাশাজনক, তেমনি কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন অসামাজিক কার্যকলাপও কাম্য নয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝