বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া ফুলের শুভেচ্ছা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন এনসিপির নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, আরিফুর ইসলাম আরিফ, ঢাকা মহানগর নেতা মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















