বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নুরকে হত্যার উদ্দেশ্যেই এ্ই হামলা হয়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৬:১৭ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৫ ৬:২১ পিএম  (ভিজিট : ১৩১)
X


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাটি পূর্বপরিকল্পিত এবং তাকে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে বলেছেন। আজ রোববার (৩১ আগস্ট) বেলা ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে নুরুলের ওপর এই পৈশাচিক আক্রমণ কেন হলো— এটাই বড় প্রশ্ন। আমার মনে হয় এটি পূর্বপরিকল্পিত। তাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা। শরীরের যেসব জায়গায় আঘাত করা হয়েছে, তা যদি সামান্য এদিক-ওদিক হতো, তাহলে তার মৃত্যু অনিবার্য ছিল।’

হামলার দিনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নুরুল শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছিলেন। সেখানে কোনো সহিংসতা হয়নি। ‘গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ করা অধিকার। সে যত বড় অপরাধীই হোক না কেন, তাকে এভাবে হামলা করা যায় না।’

এই হামলাকে গভীর চক্রান্তের অংশ আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘গণ অধিকারের অফিসে ঢুকে এভাবে রক্তাক্ত করা নিছক দুর্ঘটনা নয়, উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র। ৫ আগস্টের পরাজিত শক্তিরাই নানা কৌশলে তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, নুরুলের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, পরে প্রয়োজন হলে কেবিনে বা অন্য কোথাও স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে, এ বিষয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, ‘এটি আমাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। তবে আমার মনে হয়, ফ্যাসিবাদ ও তাদের দোসরেরা দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে স্থিতিশীল হতে দেবে না। তাদের হাতে পাচার হওয়া বিপুল অর্থ রয়েছে।’

তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং প্রয়োজনে নুরুলকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান। এসময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝