সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইসিইউতে চিকিৎসাধীন নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৯:৪৬ এএম  আপডেট: ৩১.০৮.২০২৫ ১০:০৩ এএম  (ভিজিট : ১০৮)
X

ফ্যাসিস্ট  শেখ হাসিনার সরকারের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের সাথে সংঘর্ষকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জাতীয় পার্টির সন্ত্রাসীদের আঘাতে মাথায় ও মুখমন্ডলে মারাত্নক রক্তাক্ত জখম হযেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।  ঢাকা মেডিকেলর কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও আইসিইউতে থাকা ভিপি নুরুল হক নুররে খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গতকাল শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, হামলায় আহত নুরুল হক নুরের সার্বিক শারীরিক অবস্থা জানার জন্য ম্যাডাম তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শায়রুল জানান, খালেদা জিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হামলার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তিনি নুরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।  এসময় তিনি নুরুল হক নুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে তার জন্য দোয়া করেন।

আ.দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝