রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:১৬ পিএম   (ভিজিট : ১২১)
X

সব জাতিগোষ্ঠী নিয়ে অন্তর্ভুক্তমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহসহ ১২টি জেলার ৩৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয় বরং বৈধভাবে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর। সব জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর। পাহাড় বা সমতলে সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপির সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়েছে। নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করার জন্য বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা চায়। পাহাড়ি-সমতলের উন্নয়নে ৩১ দফা রূপরেখা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দানবীয় সরকারের নির্যাতনের শাসনের পর একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করবো। সংখ্যালঘু বলা যাবে না, আমরা সবাই সমান। সবার অধিকার সমান।

ফখরুল বলেন, দেশে চক্রান্ত চলছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, উগ্রবাদ ছড়িয়ে দেয়ার মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকাতে হবে। কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়, সবাইকে সজাগ থাকতে হবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝